1 Answers

রহমান সাহেব বাজেটের মাধ্যমে সংসার পরিচালনা করেন। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আরও স্পষ্টভাবে বলা যায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্বপরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে, কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে, তার লিখিত বিবরণ থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না এবং আমাদের সব চাহিদা পূরণ হয়ে থাকে।

রহমান সাহেব স্বল্প বেতনভুক্ত চাকরিজীবী। তিনি আয় ব্যয়ের মধ্যে হিসাব নিকাশ করে সংসার পরিচালনা করেন। অর্থাৎ তিনি প্রতিমাসে বাজেট তৈরি করে সংসার পরিচালনা করেন। তার ফলে তার অর্থের অপচয় হয় না। পরিবারের সবার চাহিদা মেটানোর পরও মাস শেষে কিছু টাকা থেকে যায়।

5 views

Related Questions