1 Answers

উদ্দীপকে মিন্টু সাহেব যে প্রতিষ্ঠানে চাকরি করেন, তা একটি বাণিজ্যিক ব্যাংক। উক্ত প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি নিচে বিশ্লেষণ করা হলো-

১. আমানত গ্রহণ : প্রধান কাজ হলো জনসাধারণের উদ্বৃত্ত সঞ্চয় হতে আমানত হিসেবে গ্রহণ করা। এ আমানত তিন প্রকার হতে পারে- ক. চলতি, খ. সঞ্চয়ী ও গ. স্থায়ী আমানত। চলতি আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো সুদ প্রদান করে না। সঞ্চয়ী আমানতে স্বল্প হারে সুদ দেওয়া হয়। স্থায়ী আমানতে উচ্চহারে সুদ দেওয়া হয়।

২. ঋণদান : এটি ব্যবসায়ী ও শিল্পপতিকে স্বল্পমেয়াদি ঋণদান করে থাকে। ঋণ দিয়ে ব্যাংক ঋণগ্রহীতার নিকট হতে সুদ গ্রহণ করে। ঋণদানের মাধ্যমে ব্যাংক ব্যবসায় বাণিজ্য ও লেনদেন করা হয়।

৩. বিনিময়ের মাধ্যম সৃষ্টি: বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমানে চেকের মাধ্যমে মুদ্রা বিনিময় করে থাকে। চেকের মাধ্যমে যেকোনো সময় টাকা উঠানো যায় এবং ব্যবসায় বাণিজ্য ও লেনদেন করা হয়।

৪. হুন্ডি বাট্টা করা: বাট্টা ধার্য করে হুন্ডি বা বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আর একটি গুরুত্বপূর্ণ কাজ। মেয়াদ উত্তীর্ণ হবার আগেই টাকার প্রয়োজন হলে হুন্ডির মালিক বাণিজ্যিক ব্যাংক থেকে হুন্ডি ভাঙিয়ে নগদ টাকা পেতে পারে।

উদ্দীপকে মিন্টু সাহেব যে ধরণের প্রতিষ্ঠানে চাকরি করেন তা হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক উপরে আলোচিত কার্যাবলি ছাড়াও অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সহায়তা, অর্থ স্থানান্তর, মূলধন গঠন, সঞ্জয় বৃদ্ধি ইত্যাদি কার্যাবলি সম্পাদন করে।

4 views

Related Questions