1 Answers
খরার বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রতিবছর আমাদের দেশে ৩০-৪০ লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রার খরায় কবলিত হয়। ফলে সামগ্রিকভাবে ফসলের বৃদ্ধি কমে যায়। ফসল উৎপাদনে নিম্নলিখিত ব্যবস্থাপনা গ্রহণ করলে খরা এড়ানো সম্ভব খরাতে খাপ খাওয়ানোর কৌশলগুলো নিম্নরূপ-
i. চাষ পদ্ধতির পরিবর্তন।
ii. পানি কম লাগে এমন ফসল চাষ। যেমন: যব, ছোলা ইত্যাদি।
iii. জাবড়া প্রয়োগ ও জৈব সার ব্যবহার।
iv. খরা সহিষ্ণু ফসলের চাষ যেমন- ধানের জাত ব্রি ধান ৪২, ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৫, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ চাষ। গমের জাত যেমন- গৌরব, প্রদীপ। আখের জাত যেমন- ঈশ্বরদী ৩৩ ও ঈশ্বরদী ৩৫ চাষ।
v. খরা সহিষ্ণু এবং সবজি চাষ করা।
vi. এছাড়াও আমন ধান কাটার পর খরা সহনশীল ফসল যেমন- ছোলা চাষ, তেল ফসল হিসেবে তিলের চাষ করা।
পরিশেষে বলা যায়, খরায় ফসল উৎপাদনে উল্লিখিত উপায় অবলম্বন করে আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব।