1 Answers

ববি অর্থের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আয় ও ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করেন। 

বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। আয় অনুযায়ী সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় হয় না।

ববি পরিবারের মোট আর্থিক আয় নির্ধারণ করেন। তিনি ব্যয়ের খাতগুলো নির্ধারণ করেন এবং কোন খাতে কত ব্যয় করা হবে তার লিখিত বিবরণ রাখেন। দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে তিনি প্রয়োজনীয় জিনিসের বাজারদর জেনে মূল্য একত্রে অন্তর্ভুক্ত করেন। ববি মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সাথে হিসাব করে দেখেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা আছে কিনা। হঠাৎ কোনো খাতে ব্যয় বেশি হলে অন্য খাতে ব্যয় কমিয়ে সামঞ্জস্য রাখার চেষ্টা করেন। এভাবেই তিনি আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য করেন।

5 views

Related Questions