1 Answers

নাজমার অধিক শক্তি ব্যয়ের কারণ তিনি কাজ সহজকরণ পদ্ধতির শক্তির সুষ্ঠু ব্যবহারের কৌশলগুলো মেনে চলেন না। 

শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়। ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়।

নাজমা রান্নার সরঞ্জামগুলো হাতের কাছে না রেখেই কাজ করেন। তিনি দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা কৌশলটি ব্যবহার না করেই কাজ করেন। শক্তির সুষ্ঠু ব্যবহারের জন্য কর্মক্ষেত্রের পরিসর এমন হওয়া উচিত যেন দেহের অবস্থান ও দেহভঙ্গি ঠিক রেখে কাজ করা যায়। এছাড়া তিনি সবার কাপড় আলাদা আলাদাভাবে ধুয়ে থাকেন বলে তার শক্তি বেশি খরচ হয়। এক্ষেত্রে তিনি কাজের সঠিক পদ্ধতিটি জানেন না। একারণেই কাজের সময় নাজমার অধিক শক্তি ব্যয় হয়।

5 views

Related Questions