1 Answers
উদ্দীপকে মানিকপুর গ্রামে সরকার-অপ্রত্যাশিত ব্যয়, অবসরভাতা ও বেসামরিক পূর্তকাজ এ তিনটি খাতে ব্যয় করে।
বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, মহামারি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি অবস্থা মোকাবিলার জন্য সরকার যে অর্থ ব্যয় করে সেগুলোকে অপ্রত্যাশিত ব্যয় বলা হয়। এছাড়া সরকারকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের অবসর ভাতা ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য সরকার অবসর ভাতা খাতে প্রচুর ব্যয় করে। তাছাড়া সরকার রাস্তা, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য যে ব্যয় করে সেগুলোকে বেসামরিক পূর্তকাজ বলা হয়। উদ্দীপকের মানিকপুর গ্রামে প্রতিবছর বন্যা, জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে সরকারের অনেক অর্থ ব্যয় হয়। এটি হলো অপ্রত্যাশিত ব্যয়। আবার মানিকপুর গ্রামে ৩০ জনের মতো লোক চাকরি শেষে অবসর জীবনযাপন করছেন এবং তারা অবসর ভাতার ওপর নির্ভরশীল। এছাড়া উদ্দীপকে আরও উল্লেখ আছে, মানিকপুর গ্রামে মানুষ চলাচলের জন্য রাস্তা নির্মাণ প্রয়োজন। এ কাজ বেসামরিক পূর্তকাজের অন্তর্ভুক্ত।
সুতরাং বলা যায়, মানিকপুর গ্রামে সরকারের ব্যয়ের তিনটি খাত সম্পর্কে আলোচনা করা হয়েছে- ১. অপ্রত্যাশিত ব্যয়, ২. অবসরভাতা এবং ৩. বেসামরিক পূর্তকাজ।