1 Answers
'ক' দেশের সরকারের সাথে যুক্তফ্রন্ট সরকারের কিছু মিল লক্ষ করা যায়।
'ক' নামক দেশের যুক্তফ্রন্টভুক্ত কৃষক-শ্রমিক পার্টির নেতা মোঃ দস্তগির একসময় দেশটির মুখ্যমন্ত্রী হিসেবে মাত্র ৫৬ দিন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। অনুরূপভাবে ১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক-শ্রমিক পার্টির নেতা এ. কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। যুক্তফ্রন্ট সরকার মাত্র ৫৬ দিন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এক্ষেত্রে 'ক' দেশের সাথে যুক্তফ্রন্টের মিল রয়েছে। মোঃ দস্তগির ছিল দেশটির পূর্ব প্রদেশের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকার এ সরকারকে মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয় এবং একসময় কেন্দ্রীয় সরকার এ সরকারকে বরখাস্ত করে। পাঠ্যবইয়ে দেখতে পাই, পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আদমজি পাটকল ও কর্ণফুলিতে বাঙালি-অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। 'ক' দেশের সরকারের সাথে ১৯৫৪ সালের ৩ এপ্রিল যুক্তফ্রন্ট সরকারের উল্লিখিত মিলগুলো লক্ষ করা যায়।