1 Answers

পূর্ব বাংলার জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষ থাকায় পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। পাকিস্তান সরকার আদমজী পাটকল ও কর্ণফুলি পাটকলে কর্মরত বাঙালি ও অবাঙালিদের মধ্যে ইন্ধন যুগিয়ে দাঙ্গা সৃষ্টি করে। আর এর দোষ চাপানো হয় যুক্তফ্রন্ট সরকারের ওপর এবং এরই পরিপ্রেক্ষিতে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়।

5 views

Related Questions