1 Answers
মুক্তিযুদ্ধকে সঠিকপথে ও সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করলে বাঙালিরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে। এর দুই সপ্তাহ পর যুদ্ধকে সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করাই ছিল এ সরকারের প্রধান উদ্দেশ্য।
5 views
Answered