1 Answers
উদ্দীপকে বাংলাদেশ সরকারের ব্যয়ের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি, মৎস্য ও পশুপালন এ তিনটি খাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।
উদ্দীপকে আলোচিত ব্যয়ের খাতগুলো নিচে তুলে ধরা হলো-
১. শিক্ষা: বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদরাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষাবিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে।
২. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন সংক্রামক রোগপ্রতিরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু কল্যাণ কর্মসূচি, মাতৃস্বাস্থ্য কর্মসূচি প্রভৃতি খাতে সরকার প্রচুর অর্থ ব্যয় করে।
৩. কৃষি, মৎস্য ও পশুপালন: বাংলাদেশ সরকার এ খাতসমূহে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে থাকে।
উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা সুবিধা প্রদানের জন্য যে ব্যয় হয় সেটি হলো শিক্ষাখাত। এছাড়া দেশের স্বাস্থ্যসেবার জন্য সে ব্যয় বরাদ্দ করা হলো তা হলো চিকিৎসাখাত। আর আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও কৃষি সম্পর্কিত ব্যাপারে ব্যয় করাকে কৃষিখাত বলা হয়।