উদ্দীপকের খাতগুলো ছাড়াও বাংলাদেশ সরকারের ব্যয়ের অনেক খাত রয়েছে- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের খাতগুলো ছাড়াও বাংলাদেশ সরকারের ব্যয়ের অনেকগুলো খাত রয়েছে। নিচে উক্ত খাতগুলো বিশ্লেষণ করা হলো-
১. প্রতিরক্ষা: প্রতিরক্ষা বাংলাদেশের সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীর বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য খরচ, যুদ্ধের অস্ত্রশস্ত্র, সাজসরঞ্জাম ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে।
২. বেসামরিক প্রশাসন: সরকার বিভিন্ন মন্ত্রণালয় এবং তাদের নিয়ন্ত্রণে পরিচালিত বিভাগসমূহের পরিচালনা ও উন্নয়ন, কর্মচারীদের বেতনভাতা ইত্যাদির জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে।
৩. ঋণ ও সুদ পরিশোধ: দেশের উন্নয়নমূলক কাজের জন্য সরকারকে দেশের অভ্যন্তর হতে এবং বিদেশ হতে প্রচুর পরিমাণে ঋণগ্রহণ করতে হয়। এসব ঋণের আসল ও সুদ পরিশোধ বাবদ সরকারকে প্রতিবছর প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।
৪. পুলিশ, আনসার ও বাংলাদেশ বর্ডার গার্ড : দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার জন্য ও শান্তি বজায় রাখার জন্য পুলিশ ও আনসার বাহিনী অপরিহার্য। আবার সীমান্ত রক্ষা ও চোরাচালান রোধের জন্য বাংলাদেশ বর্ডার গার্ড গড়ে তোলা হয়েছে। এ তিনটি বৃহৎ খাতে বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে।
৫. বিচার বিভাগ ও কারা বিভাগ: বিচার বিভাগ ও কারা বিভাগের কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতা এবং এ দুই বিভাগের ব্যবস্থাপনায় প্রচুর অর্থ ব্যয় করতে হয়।
অতএব দেখা যায়, উদ্দীপকে বাংলাদেশ সরকারের যেসকল ব্যয়ের খাত উল্লেখ করা হয়েছে সেগুলো ছাড়াও উপরে আলোচিত খাতে সরকার ব্যয় করে।