1 Answers

উদ্দীপকের খাতটি ছাড়াও বাংলাদেশ সরকারের ব্যয়ের আরও অনেক খাত রয়েছে বলে আমি মনে করি।

বাংলাদেশ সরকার শিক্ষা খাতের পাশাপাশি নানাবিধ গুরুত্বপূর্ণ খাতে অর্থ ব্যয় করে থাকে। বাংলাদেশ সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। এছাড়া সরকারকে প্রশাসনিক, সামাজিক ও জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডেও ব্যয় করতে হয়। সরকারি ব্যয় ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি করা এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণে রাখা। সরকার দেশের বার্ষিক বাজেটে রাজস্ব ও উন্নয়নমূলক এ দুরকম ব্যয়ের জন্য অর্থ বরাদ্দ করে থাকে। আবার বাংলাদেশ. সরকার সচিবালয়, হিসাব নিরীক্ষা, জ্বালানি ও শক্তি, খনি, উৎপাদন এবং নির্মাণ প্রভৃতি কাজেও প্রচুর অর্থ ব্যয় করে থাকে। বাংলাদেশ সরকারকে প্রতিবছরই উপরিউক্ত খাতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয়  করতে হয়। অনেক নতুন নতুন খাত ও ব্যয়ের পরিমাণ প্রতিবছর ক্রমশই বাড়ছে। যার জন্য সরকারকে অনেক সময় ঋণও গ্রহণ করতে হয়। তবে দেশের সার্বিক উন্নতির স্বার্থে সরকারি ব্যয় বৃদ্ধির পরিধি নিয়ন্ত্রণ করা জরুরি।

উদ্দীপকে সরকারের শিক্ষা খাতটির বিষয় উল্লেখ আছে। উপরের আলোচনা থেকে দেখা যায়, শিক্ষা খাত ছাড়াও বাংলাদেশ সরকারের ব্যয়ের আরো অনেক খাত রয়েছে।

4 views

Related Questions