1 Answers

নোয়াব সাহেবের পারিবারিক সাফল্যের পেছনে গৃহ ব্যবস্থাপকের বুদ্ধিমত্তার বিষয়টি অধিক প্রভাব বিস্তার করেছে। 

ব্যক্তির পর্যবেক্ষণ ক্ষমতা, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা, জ্ঞান স্পৃহা ইত্যাদি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ব্যবস্থাপক তার বুদ্ধির জোরে পরিবারের সীমিত সম্পদ ব্যবহার করে চাহিদা পূরণ করতে পারেন। 

নোয়াব সাহেব ও তার স্ত্রীর সম্মিলিত বুদ্ধির সফলতা আমরা দেখতে পাই তাদের পরিবারে। একটি পরিবার পরিচালনার ক্ষেত্রে গৃহ ব্যবস্থাপক একটি বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে পরিবারের সদস্যদের পরিচালনা করেন। একজন দূরদর্শী গৃহ ব্যবস্থাপকই শুধু তার পরিবারকে সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে পারেন। এ ক্ষেত্রে তাকে কখনো হতে হয় কৌশলী, বন্ধুসুলভ আচরণের বহিঃপ্রকাশকারী, নৈতিকতাসম্পন্ন, মানবীয় গুণাবলির সমন্বয়কারী, উপস্থিত বুদ্ধিসম্পন্ন ও সর্বোপরি একজন সফল অভিভাবক। তারা দুজনেই তাদের সন্তানদের উপযুক্ত মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছেন। যার ফলে তাদের সন্তানেরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে।

5 views

Related Questions