1 Answers

বিপণনের পর্যায়িতকরণ কাজটির কারণে জনাব হাসানের বিক্রি বেড়েছিল।

পর্যায়িতকরণের মাধ্যমে মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এতে ক্রয় ও বিক্রয় উভয় কাজেই সুবিধা পাওয়া যায়।

উদ্দীপকের জনাব হাসান রাজশাহী থেকে বেশ কয়েক জাতের আম কেনেন। এরপর তা শাহজাহানপুর রেলগেটে অবস্থিত তার নিজস্ব দোকানে বিক্রি করেন। তিনি তার কেনা আমগুলোকে ছোট, বড় ও মাঝারি শ্রেণিতে ভাগ করে বিক্রি করেন। আমগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে বিক্রি করার ফলে ক্রেতা সহজেই তাদের পছন্দমতো শ্রেণি নির্ধারণ করতে পারছে। ফলে জনাব হাসানের আম দ্রুত বিক্রি হচ্ছে। এসব বৈশিষ্ট্য পর্যায়িতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, এভাবে পর্যায়িতকরণ তার পণ্যের বিক্রি বাড়াতে সহায়তা করেছে। 

5 views

Related Questions