1 Answers
উদ্দীপকে উল্লিখিত হাসানের বাড়িটি বেশ পুরনো এবং জানালাগুলো ভারী কাঠ দিয়ে তৈরি। হাসানের জানালাগুলো না লাগাতে পারার কারণ ইমবাইবিশন প্রক্রিয়া। ইমবাইবিশন এক ধরনের অভিস্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে দ্রাবক নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। কাঠ একধরনের কলয়েড জাতীয় শুকনো পদার্থ। কলয়েড জাতীয় পদার্থগুলো হাইড্রোফিলিক বা পানিপ্রিয়। এধরনের পদার্থগুলো তরলের সংস্পর্শে এলে তা শুষে নিয়ে স্ফীত হয়। আবার তরলের অভাবে সংকুচিত হয়ে যায়। আবার গ্রীষ্মকালে, পানির অভাবে জানালাগুলোর আয়তন কিছুটা কমে যায়। তখন খুব সহজেই জানালা লাগানো যায়। ইমবাইবিশন প্রক্রিয়ায় কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে এবং সজীব থাকে। প্রচুর বৃষ্টি হওয়াতে পানি কাঠের সংস্পর্শে আসে এবং কাঠ তা শোষণ করে আয়তনে বেড়ে 'যায়। কারণ কাঠের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি হওয়াতে এটি ঘটে। জানালার আয়তন বেড়ে যাওয়াতে সেটি আর আগের গঠনে থাকে না। একারণে হাসান তার জানালাগুলো লাগাতে পারেনি।