1 Answers

সংসারের কাজ করতে গিয়ে ললিতার ক্লান্ত হয়ে পড়ার কারণ হলো শক্তির সুষ্ঠু ব্যবহার না করা। 

চাহিদা পূরণের জন্য আমদের অনেক কাজ করতে হয়। যে কোনো কাজ এমনভাবে করতে হয় যাতে সে কাজে কম শক্তি ব্যবহার হয়। তাহলেই সীমিত শক্তি দিয়ে আমরা অনেক কাজ করতে পারব। শক্তিকে যথাযথভাবে ব্যবহার না করলে তা ক্ষয় হয়ে যায়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যবহার করলে এর অপচয় রোধ করা যায়।

ললিতা তার সংসারের কাজগুলো করে হাঁপিয়ে উঠেন। ফলে কাজের প্রতি তার অনীহা, ক্লান্তি ও বিরক্তি সৃষ্টি হয়। তিনি কাজ করার সময় শক্তিকে যথাযথভাবে ব্যবহার করেন না। তিনি কর্মতালিকা অনুসরণ করে কাজ করেন না। কোন কাজে কেমন শক্তি ব্যবহার করতে হয়, কীভাবে সহজে কাজটা করা যায় সেদিক লক্ষ রাখেন না। তিনি কাজের সময় দুই হাত ব্যবহার করেন না। সঠিক ভাবে দেহভঙ্গি বজায় রেখে কাজ করলে শক্তির অপচয় হয় না। এছাড়াও তিনি ভারি কাজের পর বিশ্রাম গ্রহণ করেন না এবং রান্নার সময় বিভিন্ন রকম শ্রম লাঘব যন্ত্রপাতি ব্যবহার করেন না।

সুতরাং বলা যায়, শক্তির সুষ্ঠু ব্যবহার না করায় ললিতা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন।

4 views

Related Questions