1 Answers

বাবা-মায়ের অসচেতনতার কারণে মিথুন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। 

মা-বাবা আর সন্তানকে ঘিরেই একটি পরিবার পূর্ণতা পায়। সন্তানকে দেখাশোনার দায়িত্ব মা-বাবার। যেসব সন্তান'তাদের সঙ্গ পায় না তারা হীনম্মন্যতায় ভোগে। কিশোর-কিশোরীরা যখন হীনম্মন্যতায় ভোগে তখন তারা নিজেকে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত করে। কিশোর বয়সে মা-বাবার আদর-স্নেহ, ভালোবাসা, শাসন সবকিছুর প্রয়োজন হয়। কোনটি ভালো, কোনটি খারাপ এসব ধারণা তারা মা-বাবার কাছ থেকেই পেয়ে থাকে। মিথুন ১০ম শ্রেণির ছাত্র। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই তার মধ্যে অন্যের জিনিস চুরি করা এবং স্কুল পালানোর প্রবণতা দেখা যায়। এর কারণ মিথুনের প্রতি তার বাবা-মা সচেতন নয়। বাবা-মায়ের অবহেলার কারণেই সে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে।

5 views

Related Questions