1 Answers
অনিকের অপরাধে জড়িয়ে পড়ার কারণ হলো সঠিক যত্ন ও সচেতনতার অভাব।
কৈশোরকাল হলো শৈশব থেকে প্রাপ্ত বয়সে যাওয়ার সময়কাল। এ সময় শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক পরিবর্তনও খুব দ্রুত হয়। সঠিক পরিচর্যা ও সচেতনতার অভাবে ছেলে-মেয়েরা এ বয়সে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে।
অনিকের বাবা-মা চাকরিজীবী। তারা অনিকের প্রতি যত্নশীল নয়। অনিককে তারা পর্যাপ্ত সময় দেন না। এমন কি অনিক কী করে সারাদিন সময় কাটায় তারা সে খোঁজখবরও নেন না। ফলে অনিক বন্ধু বান্ধবের সাথেই সময় অতিবাহিত করে। অসৎ সঙ্গে মিশে অনিক নানা অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ছে। মূলত মা-বাবার শিশু পালন পদ্ধতিতে ঘাটতি হলে, সন্তানকে পর্যাপ্ত সময় না দিলে অনিকের মতো ছেলেদের অপরাধে যুক্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
5 views
Answered