1 Answers

আলোচ্য উদ্দীপকের অনিকের বাবার মতাদর্শ থেকে আমরা এ শিক্ষা নিতে পারি যে, উঁচু-নীচু, ধনী-দরিদ্র, সাদা-কালো, হিন্দু- মুসলিম সকল মানুষই পৃথিবীতে সমান। পৃথিবীর সকল মানুষকে সমানভাবে ভালোবাসতে হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ করা যাবে না। বিধর্মী বলে কাউকে ঘৃণা করা যাবে না। কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। এছাড়া আমরা এ শিক্ষা নিতে পারি যে, পৃথিবীর সকল ধর্মেই সব মানুষকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকর্তার কাছে সকলে সমান। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু প্রদান করতে হবে এটাই ধর্ম।' এর ব্যত্যয় ঘটলে তা অধর্মের পর্যায়ে পড়ে।

4 views

Related Questions