1 Answers

উদ্দীপকটিতে মর্জিনার বড় ভাই তাকে শালীনতা রক্ষা করে চলাফেরার পরামর্শ দিলে মর্জিনা বলল, "আল্লাহর নির্দেশ পালনে আমার কোনো দ্বিমত নেই।" মর্জিনার এরূপ উক্তি প্রশংসার যোগ্য ও বাস্তবসম্মত। মর্জিনার এ অভিমত থেকে আমরা যা শিক্ষালাভ করি তা নিম্নরূপ-

১. মর্জিনা আল্লাহর নির্দেশ পালনের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। কাজেই তার উক্তিটি আমাদেরকে ইসলামি শরিয়তের নির্দেশ তথা কুরআন ও হাদিসের নির্দেশ পালনে উদ্বুদ্ধ করে। আমরাও মর্জিনার ন্যায় আল্লাহর নির্দেশ পালনে ঐকমত্য পোষণ করব। 

২. আমরা মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী শালীনতা রক্ষা করে চলব এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করব। বিশেষ করে বর্তমান সমাজের অবস্থা বিবেচনায় সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য শালীনতা বজায় রেখে চলব। কারণ আমরা জানি, একটি সুখী, শান্তিময়, সুন্দর সমাজ গঠনে শালীনতাপূর্ণ, রুচিসম্মত, মার্জিত বেশভূষা, চালচলন ও আচার-আচরণের গুরুত্ব অপরিসীম। 

৩. কোনো ব্যক্তি আমাদেরকে কোনো বিষয়ে পরামর্শ দিলে বিষয়টি আমরা মূল্যায়ন করব। অর্থাৎ বুঝেশুনে যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। কোনোরূপ চিন্তাচেতনা ছাড়াই হুট করে কোনো ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেব না; ধৈর্যশীলতার পরিচয় দেব। 

৪. আল্লাহর নির্দেশ তথা ইসলামি শরিয়াতের নির্দেশ পালনের মধ্য দিয়ে সুশীল সমাজ গঠনে ভূমিকা পালন করা সম্ভব। আমরা আল্লাহর নির্দেশ তথা ইসলামি শরিয়তের বিধান পালনের মধ্য দিয়ে সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখব। 

৫. উদ্দীপকটিতে আমরা একটি বিষয় লক্ষ করি, মর্জিনা তার বড় ভাইকে সম্মান করেই কথা বলেছে। আমরাও বড়দের সম্মান করে কথা বলব।'

অতএব, আমরা সকল কাজে শালীনতা রক্ষা করব। অশ্লীল ও অশালীন কাজ ত্যাগ করব।

5 views

Related Questions