1 Answers
উদ্দীপকের প্রদীপ রায়ের করণীয় কাজে ধর্ম বিশ্বাস পরিলক্ষিত হয়। তিনি ধর্মগ্রন্থ পর্যালোচনার মাধ্যমে জানতে পারেন ঈশ্বর নিরাকার, তাঁর কোনো আকার নেই। তাঁর বিভিন্ন গুণ ও শক্তির সাকার রূপ হচ্ছেন দেব-দেবী। যেমন- ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনের দেবতা, শিব প্রলয় বা ধ্বংসের দেবতা, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধনসম্পদের দেবী। এজন্য প্রদীপ রায় ঈশ্বরের সাকার রূপ হিসেবে দেবী দুর্গার পূজা করেন। তিনি জানেন দেবী দুর্গার আরাধনা মূলত ঈশ্বরেরই শক্তিরূপের আরাধনা। প্রদীপ রায়ের করণীয় কাজের আলোকে আমরা এ শিক্ষা গ্রহণ করতে পারি যে, ঈশ্বরের সাকার শক্তির বিভিন্ন রূপে যারা আছেন তাঁদের আরাধনা করব, তাঁদের সন্তুষ্টি লাভের জন্য সর্বদা সচেষ্ট থাকব। আর মনে মনে সবসময়ই ভাবব যে ঈশ্বরের এসব সাকার রূপের আরাধনা মূলত ঈশ্বরেরই আরাধনা। তাহলেই ঈশ্বর আমাদের কৃপা ও মঙ্গল করবেন।