1 Answers
পার্থিব জগতের প্রতি অলোকের কোনো মোহ ছিল না।
ছোটবেলা থেকেই সে ধর্মের প্রতি প্রবল অনুরাগী ছিল। পূজা- পার্বণে সে ঈশ্বর দর্শনের জন্য বিভিন্ন মন্দিরে মন্দিরে যেত। আমরাও একইভাবে আমাদের নিজেদের জীবনে ধর্মের প্রতি অনুরাগী হতে পারি। ধর্মীয় আচার-অনুষ্ঠানে যোগদান করতে পারি। অলোক চাইলে বাবা-মায়ের অনুমতি ছাড়াই বড় মামার সাথে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে যেতে পারত। কিন্তু সে তা করে নি। বাবা-মায়ের মনে কষ্ট দিয়ে তাদের বিনা অনুমতিতে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা পায় না। বাবা-মায়ের প্রতি অলোক যে সম্মান প্রদর্শন করেছে সে শিক্ষা নিয়ে আমরাও আমাদের বাবা-মাকে সম্মান করব। তাদের প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করব। ছোটবেলা থেকেই ধর্মীয় অনুভূতি নিজেদের মধ্যে জাগ্রত করব।
5 views
Answered