উদ্দীপকের সুকেশের করণীয় কাজের আলোকে কীভাবে আমরা মানবতাবোধে উদ্বুদ্ধ হতে পারি? বর্ণনা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
আলোচ্য উদ্দীপকের পুলিশ অফিসার সুকেশ তার জীবনের মায়া ত্যাগ করে মেয়েগুলো বাঁচাতে এগিয়ে যায়। সুকেশ মানবতাবোধ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিপদের পথে পা বাড়ায়। গুলিতে আহত হওয়ার পরও সে মেয়েগুলোকে বাঁচায়। এমনকি তাদের অর্থ দিয়ে সহযোগিতা করে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। সুকেশের কাছ থেকে আমরা এ শিক্ষা নিতে পারি যে, নিরন্নকে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, বিদ্যাহীনে বিদ্যা, ধর্মহীনে ধর্মজ্ঞান, বিপন্নকে আশ্রয়, ভয়ার্তকে অভয়, রুগ্নকে ওষুধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতারই আরেক নাম। আর এ মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে সুকেশের মতো আমাদের সকলেরই সমাজের কল্যাণে এগিয়ে আসা উচিত।
5 views
Answered