1 Answers
আলোচ্য উদ্দীপকে প্রিয়ার মায়ের করণীয় কর্মকান্ডের মাধ্যমে আমাদের সমাজ সংস্কৃতির অনেক সুপ্ত-লুপ্ত সংস্কারগুলো পুনরুজীবিত করবে।
বর্তমানকালে দেখা যায়, আধুনিকতার সংস্পর্শে এসে উচ্চবিত্ত পরিবারগুলোতে এ ধরনের উৎসব পালন করা হয় না বললেই চলে। জামাইষষ্ঠী শুধুমাত্র একটি উৎসবই নয়, ধর্মীয় আচারও বটে। কিন্তু পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে এ অনুষ্ঠানগুলো হারাতে বসেছে। শহরাঞ্চলে যান্ত্রিকতার কষাঘাতে মানুষ এগুলো ভুলে যাচ্ছে। কিন্তু প্রিয়ার মা খুব ঘটা করে জামাইয়ের জন্য নতুন পোশাক ক্রয় করে আনেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে জামাইকে নিমন্ত্রণ করেন। আন্তরিকতার সাথে জামাইয়ের জন্য বিভিন্ন ধরনের পিঠা, পায়েস বানিয়ে জামাইকে আদর করে খাওয়ান। আর এ উৎসবের মাধ্যমে তিনি লুপ্ত-সুপ্ত সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করেন।