উদ্দীপকের কৃষ্ণের করণীয় কাজটির মাধ্যমে যৌতুকলোভী সমাজ কী শিক্ষা নিতে পারে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
4 views
1 Answers
আলোচ্য উদ্দীপকে কৃষ্ণের বাবা ছিলেন একজন যৌতুকলোভী পিতা। তিনি চেয়েছিলেন ছেলেকে বিবাহ দিয়ে কন্যার বাবার কাছ থেকে একটি মোটা অঙ্কের টাকা ও বাইক নিয়ে নিজের পরিবারকে আরও উন্নত করবেন। কিন্তু তা না পাওয়ায় তিনি মেয়েটির কথা চিন্তা না করে ছেলে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে যেতে চান। কিন্তু কৃষ্ণ জানত যৌতুক দেওয়া ও নেওয়া দুটিই সমান অপরাধ। আর পণপথা অধর্ম। এখানে কৃষ্ণ উদার মানসিকতার পরিচয় দিয়েছে। আজ আমাদের সমাজে নিম্নশ্রেণির মানুষের মধ্যে এখনো যৌতুক প্রথার প্রবণতা দেখা যায়। তারা কৃষ্ণের কাছ থেকে উদার ও সচেতন মানসিকতার শিক্ষা নিতে পারে। সমাজের সকলের যদি কৃষ্ণের মতো দৃষ্টিভঙ্গি রাখতে পারে তাহলে সমাজ থেকে যৌতুক প্রথা নির্মূল করা সম্ভব হবে।
4 views
Answered