1 Answers

যৌতুক প্রথা প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে অনেক ক্ষতি করে আসছে। আলোচ্য উদ্দীপকে কৃষ্ণ পিতার কথায় যৌতুক না নিয়ে বিবাহ করে সে প্রমাণ করেছে, যৌতুক প্রথা একটি সামাজিক ব্যাধি। এ সামাজিক ব্যাধি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে যৌতুক গ্রহণ এবং প্রদান দুটোই সমান অপরাধ। কৃষ্ণের কাছ থেকে শিক্ষা নিয়ে এ জঘন্য অপরাধমূলক কাজকর্ম থেকে সমাজকে রক্ষা করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। উদ্দীপকের কৃষ্ণের মতো পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সামাজিক প্রতিরোধ, নারীকে শিক্ষিত ও সচেতন করে তোলার মাধ্যমে এ প্রথা নির্মূল করা সম্ভব। এছাড়া সমাজে পুরুষদের মানসিক প্রসারতা ও জীবনমুখী শিক্ষা এ প্রথা নির্মূল করতে সহায়ক ভূমিকা রাখতে পারে। বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে যৌতুক প্রথার কুফল সম্পর্কে তুলে ধরতে হবে। কন্যার পিতা-মাতাকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। কন্যাকে বোঝা মনে করা যাবে না। কন্যাকে স্বশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে আর যৌতুক চাওয়ার সাহস পুরুষের তৈরি হবে না।

সর্বোপরি পণ বা যৌতুকবিরোধী আইনের কঠোর ও যথার্থ প্রয়োগই পারে যৌতুক প্রথা প্রতিরোধ করতে।

7 views

Related Questions