1 Answers
উদ্দীপকের পুষ্প ও সোমা দুইজন মিলে পুরাতন কাগজ, বোর্ড, কার্ড ইত্যাদি ব্যবহার করে পুতুলের আকৃতিতে হোল্ডার তৈরি করে। যেমন- ক্যালেন্ডারের পাতা, শক্ত কাগজ, ফেলে দেওয়া টুকরা কাপড়, উল, পাটের দড়ি, কালো টার্সেল, লেইম, গোল টি, ফিতা, আইকা/গাম ইত্যাদি। ক্যালেন্ডারের শক্ত কাগজ ব্যবহার করে নির্দিষ্ট মাপ অনুযায়ী কেটে প্রথমে মূল কাঠামো তৈরি করে নিতে হবে। তারপর এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আঠা দিয়ে লেস লাগিয়ে ফুল বা পাটের দড়ি বা টার্সেল দিয়ে বেনী তৈরি করে এরপর গোল টিপ দিয়ে কিংবা রং দিয়ে চোখ, নাখ, ঠোঁট এঁকে নেওয়া যায়। শক্ত কাগজের পেছনের দিকে ফিতা বা দড়ি লাগিয়ে ঝুলানোর জন্য হুকিং ব্যবস্থা করতে হবে। এভাবে সম্পূর্ণ পুতুল তৈরি হয়ে গেলে টেলিফোন সেটের পার্শ্বে, ক্লিপ-কাটা রাখার জন্য কিংবা ম্যাসেজ হোল্ডার হিসেবে দেয়ালে ঝুলিয়ে ব্যবহার করা যায়।