1 Answers
সাবিনা বেবি ফ্রকের জন্য ড্রাফটিং করার পর কাপড় হেঁটে সেলাই করবে। এক্ষেত্রে তাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে।
করবে। এক্ষেত্রে তাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। ড্রাফটিং করার পর পোশাকটি ছাঁটতে ও সেলাই করতে হবে। সাবিনাকে উপরিউক্ত ড্রাফটিং অনুসারে বেবি ফ্রক ছাঁটার জন্য ৯১.৪৪ সে.মি. চওড়া ও ৫০.৮ সে. মি. লম্বা কাপড়কে ভাঁজ করে তার ওপর ড্রাফটিং- এর কাগজ রেখে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। এরপর নকশা অনুযায়ী কাপড় ছাঁটতে হবে। পাশের টুকরা কাপড় দিয়ে গলা ও বগলের পাইপিং এবং বোতাম পট্টি তৈরি করতে হবে। বেবি ফ্রকের পিঠ সাবিনা সম্পূর্ণ খোলা বা অর্ধেক খোলা রাখতে পারে। এরপর প্রথমে সামনের ও পেছনের অংশ একত্র করে দু দিকের কাঁধের সেলাই করতে হবে। এরপর গলা ও বগলের পাইপিং লাগিয়ে বোতাম পট্টি সেলাই করতে হবে। সাবিনা দু' কাঁধেও বোতামের ব্যবস্থা করতে পারে। তারপর দুপাশ সেলাই করে, ঝুল পরীক্ষা করে নিচের কাপড় ভাঁজ করে মুড়ে টাক সেলাই দিতে হবে। ফিটিং পরীক্ষা করে নিচে হেম সেলাই দিয়ে, প্রয়োজনীয় বোতাম লাগাতে হবে। সবশেষে অতিরিক্ত সুতা কেটে, ইস্ত্রি করে ফ্রকের সেলাই শেষ করতে হবে।