1 Answers
গীতা প্রুসিয়ান পেস্টের উপকরণ ও শতকরা হিসাব অনুযায়ী পেস্ট তৈরি করে মিতাকে ব্লক প্রিন্ট করে দেখায়।
ব্লক প্রিন্টিংয়ের জন্য বিভিন্ন ধরনের প্রস্তুত রং ব্যবহার হয়। তবে রঙের প্রস্তুত প্রণালি জানা থাকলে পছন্দমতো রং তৈরি করে কাপড়ে ছাপ দেওয়া যায়।
গীতা পেস্ট তৈরির ২৪ ঘণ্টা আগেই আধা লিটার পানিতে ১ তোলা ফাইন গাম মিশিয়ে রাখে। এরপর পরিষ্কার পাত্রে হালকা গরম পানিতে রং গুলে ইউরিয়া সার, খাবার সোডা, কাপড় কাচার সোডা, রেজিস্ট সল্ট রঙের সাথে মিশিয়ে তৈরিকৃত গামের সাথে একত্র করে মিশিয়ে নেয়। এরপর পেস্ট তৈরি হয়ে গেলে ছাঁকনির সাহায্যে ছেঁকে গ্লিসারিন মিশিয়ে কাপড় প্রিন্ট করেন। এই পেস্ট দিয়ে সঙ্গে সঙ্গে কাজ করাই উত্তম। কেননা ৪ ঘণ্টা পর এর গুণগত মান নষ্ট হয়ে যায়। প্রিন্টিং করা হয়ে গেলে ছায়ায় এবং কিছুদিন রোদে শুকায়। প্রুসিয়ান রঙে প্রিন্ট করার পর গীতা স্টিম ও ধোলাই করে নেয়।
উপরের উল্লিখিত পদ্ধতির আলোকে গীতা মিতাকে ব্লক প্রিন্ট করে দেখায়।