1 Answers

পরিধানকারীর দেহত্বকের উপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি। ফর্সা মেয়েকে যেকোনো রঙের পোশাকে সুন্দর দেখায়। আর শ্যামলা রঙের মেয়েদের গাঢ় রঙের পরিবর্তে হালকা রঙের পোশাক পরলে গায়ের রং উজ্জ্বল দেখায়। তবে লম্বা ও মধ্যম দেহাকৃতির মেয়েরা বয়সের সাথে মানানসই যেকোনো রঙের পোশাক নির্বাচন করতে পারে।

পোশাকের সৌন্দর্য সৃষ্টিতে আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প উপাদান হলো রেখা। পোশাকের নকশায় রেখার বৈচিত্র্যময় বিন্যাসের ফলে পরিধানকারীকে কখনো লম্বা, কখনো খাটো, কখনো মোটা আবার কখনো পাতলা মনে হয়। সমান্তরাল বা আড়াআড়ি রেখার মাধ্যমে বিশ্রাম ও আরামের অনুভূতি আসে। লম্বা ও পাতলা ব্যক্তির জন্য এ ধরনের রেখার পোশাক উপযোগী। এতে তাদের পাতলা ভাব কিছুটা কম মনে হয়। এই রেখা আপাতদৃষ্টিতে কোনো কিছুর দৈর্ঘ্যকে হ্রাস করে ও প্রশস্ততা বৃদ্ধি করে। তাই লম্বা ও পাতলা মেয়েরা আড়াআড়ি রেখার পোশাক পরলে তাদের দৈর্ঘ্য কিছুটা কম এবং পাতলা ভাব কম মনে হবে।

উদ্দীপকের আঁখি লম্বা ও পাতলা দেহাকৃতির। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে সে আড়াআড়ি রেখার লাল রঙের পোশাক পরে। এছাড়া পোশাকের সাথে মানানসইভাবে সাজ- সজ্জা করে। সঠিক পোশাক নির্বাচন করায় আঁখিকে অপরূপ দেখায়।

4 views

Related Questions