1 Answers

চন্দনা সঠিক পুষ্পবিন্যাসের মাধ্যমে গৃহকে অপরূপ করে তুলতে পারবেন। তিনি বড় বোনের সাথে এ ব্যাপারে পরামর্শ করেন। বড় বোন তাকে পুষ্পবিন্যাসের নিয়মগুলো বলেন। এগুলো হলো- 

১. পুষ্পবিন্যাসের সময় খেয়াল রাখতে হবে ফুলের রংটি যেন সবাইকে আকর্ষণ করে। 

২. ফুলের রং, রেখা, গড়ন ইত্যাদির দিকে লক্ষ রাখতে হবে। 

৩. পুষ্পবিন্যাসে শিল্পনীতি অনুসরণ করলে সৌন্দর্য বৃদ্ধি পায়।

৪. পুষ্পবিন্যাসের সময় ফুলের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে হয়। অর্থাৎ গাছে যেভাবে ফুল ফুটে থাকে সেভাবে সাজানো ভালো। 

৫. সবচেয়ে আকর্ষণীয় ফুলটিকে প্রাধান্য দিয়ে পুষ্পবিন্যাস করতে হয়। ফুলদানির চেয়ে ফুলের প্রাধান্য বেশি হবে। 

৬. পুষ্পবিন্যাসের জন্য অনেক ফুলের প্রয়োজন হয় না। দুই একটা ফুলের সাথে ডাল, লতা, পাতা দিয়েও পুষ্পবিন্যাস করা যায়। 

৭. পাত্রের পানির মধ্যে চিনি মিশালে ফুল অনেক বেশি সময় ধরে তাজা থাকে। 

এভাবে চন্দনা বড় বোনের শেখানো নিয়ম অনুসারে পুষ্পবিন্যাস করে গৃহকে অপরূপ করে তুলতে পারবেন।

6 views

Related Questions