1 Answers

হ্যাঁ, আমি মনে করি, যাকাত আদায় মানবকল্যাণে বিশেষ ভূমিকা পালনে সক্ষম। কারণ ইসলাম ধর্মের ৫টি মূল স্তম্ভ, পবিত্র কুরআনের নির্দেশাবলি এবং রাসুল (স)-এর হাদিসের বিধান অনুসারে অর্থনৈতিক কার্যাবলির মৌলিক নীতিমালা স্থির হয়। ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম।

যাকাত ইসলামি অর্থনীতির একটি অন্যতম অংশ। ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য হলো 'হালাল' বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা এবং সামাজিক কল্যাণমুখী শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা। ইসলামি অর্থব্যবস্থায় বৃহদায়তন উৎপাদন কার্যক্রম প্রচলিত আছে। ব্যক্তিগত বা সরকারি উদ্যোগ নেই এমন ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম গৃহীত হয়। তবে ইসলামি অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী অর্থসম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বণ্টনের ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থাকে বলে যাকাত। যাকাত হচ্ছে সম্পদশালী ব্যক্তির একটি বাধ্যতামূলক দেয়া কর। যাকাতের অর্থ মানবকল্যাণে ব্যবহৃত হয়। ইসলামি অর্থব্যবস্থায় সুদ লেনদেন হারাম বা নিষিদ্ধ। এ অর্থব্যবস্থায় সুদের বদলে পুঁজিপতি তার পুঁজি বিনিয়োগের আনুপাতিক হারে লাভ বা লোকসানে অংশগ্রহণ করে। ইসলামি ব্যাংক ব্যবস্থায় সুদমুক্ত আমানত রাখা ও ঋণ গ্রহণ করার ব্যবস্থা আছে। উৎপাদক ও ব্যবসায়ীরা এ ঋণ গ্রহণ করতে পারেন এবং ব্যবসায় থেকে প্রাপ্ত লাভ থেকে ঋণদানকারী ব্যক্তি প্রতিষ্ঠানকে (ব্যাংক) লভ্যাংশ পরিশোধ করতে পারেন। এ অর্থব্যবস্থার শ্রমিকের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। এর ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বণ্টন সম্ভব হয়।

তাই আমি মনে করি যে, যাকাত আদায় মানবকল্যাণে বিশেষ ভূমিকা পালনে সক্ষম।

5 views

Related Questions