1 Answers
ব্যবসায় নিবন্ধন না করার কারণে দুই বান্ধবী পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছেন বলে আমি মনে করি।
অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় আইনগত সুযোগ-সুবিধা বেশি পেয়ে থাকে। অনিবন্ধিত ব্যবসায়ের পক্ষে তা পাওয়া সম্ভব হয় না। এছাড়া অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সদস্যরা একে অপরের বিরুদ্ধে এবং তৃতীয় পক্ষের বিরুদ্ধে অধিকার আদায়ে মামলা করতে পারে না।
উদ্দীপকের সাগুফতা ও শাহীদা দুই বান্ধবী চুক্তির মাধ্যমে একটি বুটিক হাউজ গড়ে তুলেছেন। তাদের একজন ক্রেতা শারমিনের কাছে ১,৫০,০০০ টাকা পাওনা হয়েছে। বার বার তাগাদা দিয়েও তা আদায় করা সম্ভব হচ্ছে না। এছাড়া তারা আদালতের আশ্রয় নিতেও ব্যর্থ হচ্ছেন। কারণ তাদের ব্যবসায়টি নিবন্ধিত ছিল না।
অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হলে তৃতীয় পক্ষের বিরুদ্ধে পাওনা আদায়ে মামলা করা যায়। কিন্তু নিবন্ধিত না হলে এসব সুবিধা পাওয়া যায় না। এ কারণেই সাগুফতা ও শাহীদার পাওনা ১,৫০,০০০ টাকা আদায় করা যাচ্ছে না। তাই বলা যায়, বুটিক হাউজটি নিবন্ধিত না হওয়ায় দুই বান্ধবী আদালতের আশ্রয় নিতে পারছেন না।