1 Answers
রাবেয়ার বাবার মতো মানসিকতার কারণে মধ্যযুগে মুসলমান ছেলে মেয়েরা শিক্ষায় এগিয়ে ছিল কিনা- এ বক্তব্যের সাথে আমি আংশিকভাবে একমত। কারণ মধ্যযুগের মুসলমান মেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ হতে বন্দিতে হলেও ছেলেরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারত।
মধ্যযুগে বাংলার মুসলমান শাসন কেবল রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নয়, শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। শিক্ষার দ্বার তখন ফিন্দ- মুসলমান সবার জন্য উন্মুক্ত ছিল। শেখদের খানকা ও উলেমাদের গই শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। মন্ত্রব ও মাদ্রাসার শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণ করত। বালক ও বালিকারা একত্রে মক্তব ও পাঠশালার লেখাপড়া করত। প্রাথমিক শিক্ষা সব মুসলমান বালক-বালিকার জন্য বাধ্যতামূলক ছিল। স্ত্রী শিক্ষার প্রচলন ছিল না। মাধ্যমিক শিক্ষা গ্রহণও মেয়েদের জন্য বাধ্যতামূলক ছিল না। ফলে সাধারণ মুসলমান মেয়ের উচ্চশিক্ষা হতে বঞ্চিত ছিল। কিন্তু মুসলমান ছেলেরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারত। সুতরাং দেখা যাচ্ছে, মধ্যযুগে মুসলমান ছেলেদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা-নিষেধ ছিল না, শুধু মেয়েরাই এক্ষেত্রে পিছিয়ে ছিল।