1 Answers

রাবেয়ার বাবার শিক্ষাবিষয়ক মানসিকতার সঙ্গে মধ্যযুগের মুসলিম শিক্ষার মিল রয়েছে।

মধ্যযুগে বাংলায় মুসলিম শিক্ষার প্রসার ঘটলেও শিক্ষার তেমন প্রচলন ঘটেনি। প্রাথমিক শিক্ষা সকল মুসলমান বালক-বালিকার জন্য বাধ্যতামূলক থাকলেও মাধ্যমিক শিক্ষা গ্রহণ মেয়েদের জন্য বাধ্যতামূলক ছিল না। ফলে সাধারণ মুসলমান মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত ছিল। আর তাই মধ্যযুগে মুসলমান মেয়েদের শিক্ষা ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।

উদ্দীপকে আমরা লক্ষ করি যে, গ্রামের স্কুল শিক্ষক সুধীন রায়ের মেয়ে অনন্যা রায় সপ্তম শ্রেণিতে পড়ে। অথচ তার বান্ধবী রাবেয়া সুলতানাকে তার বাবা আর স্কুলে পাঠাবেন না। তিনি বললেন যে, মেয়েদের এর থেকে বেশি লেখাপড়া করার দরকার নেই। এই মানসিকতার সাথে মধ্যযুগের মুসলিম বাবা-মার দৃষ্টিভঙ্গির মিল বিদ্যমান।

5 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views