1 Answers

দেবপুত্র রায়ের কর্মকান্ডের সাথে বৌদ্ধধর্মের অন্যতম পৃষ্ঠপোষক এবং সুশাসক সম্রাট কণিষ্কের মিল রয়েছে। কুষাণ বংশের শ্রেষ্ঠ নৃপতি এবং সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট কণিষ্ক এবং তাঁর রাজত্বকাল ছিল খ্রিষ্টীয় দ্বিতীয় শতক। তিনি প্রথমে রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছিলেন। কিন্তু পরে সেই রাষ্ট্রনীতি পরিত্যাগ করে তিনি ধর্মনীতি গ্রহণ করেছিলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন রাজ্য বিস্তারের চেয়ে ধর্মনীতি প্রতিষ্ঠাই অধিক গুরুত্বপূর্ণ।

তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করার পর রাজকার্যের অবসরে বৌদ্ধধর্ম চর্চা করতেন। তিনি বুদ্ধবাণীর বিভিন্ন ব্যাখ্যা দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। তিনি অনুসন্ধান করে দেখলেন, বৌদ্ধধর্মের মূলতত্ত্ব নিয়েও সঙ্ঘের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। তখন তিনি ধর্মগুরু পার্শ্বের সহযোগিতায় এক সঙ্গীতির অধিবেশন আহ্বান করেন। প্রখ্যাত দার্শনিক বসুমিত্রের সভাপতিত্বে এ মহাসভা অনুষ্ঠিত হয়।

5 views

Related Questions