মহাজন বাড়ির পঞ্চায়েতের কার্যক্রমের সাথে বৌদ্ধধর্মের কোন বিষয়টি সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
মহাজন বাড়ির পঞ্চায়েতের কার্যক্রমের সাথে বৌদ্ধধর্মের সঙ্গীতির সাদৃশ্য রয়েছে।
বৌদ্ধ সাহিত্যের সঙ্গীতি শব্দটি সভা বা সম্মেলন বোঝাতে ব্যবহৃত হয়। বুদ্ধের জীবিতকালে তার ধর্ম দর্শন এবং সঙ্ঘের বিধিবিধানসহ যে কোনো বিষয় বিতর্ক বা সমস্যা দেখা দিলে তা বুদ্ধ নিজে বা তার নির্দেশনায় নেতৃস্থানীয় শিষ্যগণ সমাধান করতেন। কিন্তু বুদ্ধের মহাপরিনির্বাণের পর এরূপ সকল সমস্যা পণ্ডিত ভিক্ষুসঙ্ঘ সমবেত হয়ে সভা বা সম্মেলন আহ্বানের মাধ্যমে সমাধান করতেন। বুদ্ধের মহাপরিনির্বাণের পর বৌদ্ধধর্ম সম্বন্ধীয় প্রশ্ন মীমাংসা, প্রকৃত বুদ্ধবাণী নির্ধারণ, সংকলন, সংরক্ষণ, বিশুদ্ধতা, রক্ষা এবং প্রচার-প্রসারের জন্য অনেক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা বৌদ্ধধর্মের ইতিহাসে সঙ্গীতি নামে পরিচিত। সঙ্গীতি হলো ভিক্ষুসঙ্ঘের সর্বোচ্চ নীতি নির্ধারণী সভা বা সম্মেলন। এসব সভায় শত শত প্রবীণ, জ্ঞানী এবং অর্হৎ ভিক্ষু উপস্থিত থাকতেন।