1 Answers
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ফসল রক্ষার জন্য মধ্যযুগের সুলতান গিয়াসউদ্দীন ইওজ খলজির কর্মকান্ডের শিক্ষা নেয়া যেত।
সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি নিঃসন্দেহে খলজি মালিকদের মধ্যে। সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে তিনি সচেষ্ট হয়েছিলেন। রাজধানীর নিরাপত্তার জন্য তিনি এর পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করেন। বার্ষিক বন্যার হাত থেকে লখনৌতি ও পার্শ্ববর্তী অঞ্চলকে রক্ষা করার জন্য বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন। এ পথ নির্মাণের ফলে রাজ্য শাসন ও ব্যবসা-বাণিজ্যেরই শুধু সুবিধা হয়নি, বরং দেশের লোকের নিকট তা আশীর্বাদস্বরূপ ছিল। কারণ তা বার্ষিক বন্যার কবল থেকে তাদের গৃহ ও শস্য ক্ষেত্র রক্ষা করত।
উদ্দীপকে বর্ণিত গত বছর বন্যায় হাওর অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েন। উদ্দীপকের এই হাওড় অঞ্চলে উপরে বর্ণিত গিয়াসউদ্দিন ইওজ খলজির অনুরূপ পর্যাপ্ত খাল খনন, সেতু নির্মাণ ও রাজপথ নির্মাণ করা হলে তাদের ফসলের কোনো ক্ষয়ক্ষতি হতো না।
তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এ ফসল রক্ষার জন্য মধ্যযুগের সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির কর্মকাণ্ডের শিক্ষা নেয়া যেত।