উত্তরাঞ্চলের ফসল রক্ষায় মধ্যযুগের কোন শাসকের কর্মকাণ্ডকে কাজে লাগানো হয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে দিনাজপুর অঞ্চলের ফসল রক্ষায় মধ্যযুগের বাংলার সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির কর্মকাণ্ডকে কাজে লাগানো যেত।
সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি নিঃসন্দেহে খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। বখতিয়ার খলজি কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। রাজধানীর নিরাপত্তার জন্য তিনি এর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা খনন করেন। বার্ষিক বন্যার হাত থেকে লখনৌতি ও পার্শ্ববর্তী অঞ্চলকে রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। তিনি রাস্তা নির্মাণ করেন। তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন যার ফলে রাজ্য শাসন ও ব্যবসায়েরই শুধু সুবিধা হয়নি, বরং দেশের লোকের নিকট আশীর্বাদ স্বরূপও ছিল। কারণ তা বার্ষিক বন্যার কবল থেকে তাদের গৃহ ও শস্যক্ষেত্র রক্ষা করত।
উদ্দীপকে দেখা যায়, গত বছর বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে দিনাজপুর শহরে পানি প্রবেশ করে। ঐ বন্যায় দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলার কৃষির ব্যাপক ক্ষতি হয়। দিনাজপুর অঞ্চলে যদি উপরে বর্ণিত গিয়াসউদ্দিন ইওজ খলজির কর্মকাণ্ডের মতো পর্যাপ্ত খাল খনন, সেতু নির্মাণ ও রাজপথ নির্মাণ করা হতো তাহলে বন্যার কবল থেকে ঘরবাড়ি ও শস্য রক্ষা করা যেত।
তাই বলা যায়, দিনাজপুর অঞ্চলের ফসল রক্ষায় মধ্যযুগের সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির কর্মকান্ডকে কাজে লাগানো যেত।