1 Answers

১ম দৃশ্যের চেয়ারম্যান সুজনের কর্মকাণ্ড সামরিক শাসক জিয়াউর রহমানের কর্মকান্ডকে নির্দেশ করে।

জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা নীতি ও কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে খাল খনন, গ্রাম সরকার ও গণশিক্ষা উল্লেখযোগ্য। জিয়াউর রহমানের আমলে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি বা খাল কাটা বিপ্লব। ১৯৭৯ সালের ১ ডিসেম্বর যশোরের উলশী যদুনাথপুরে খালকাটা কর্মসূচির সূচনা হয়। ১৯৮০ সালের ৩০ এপ্রিল তার শাসনামলে সাভারের জিরাবোতে প্রথম

গ্রাম সরকার প্রতিষ্ঠিত হয়। গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হয় গ্রামের স্থানীয় সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, গণশিক্ষাসহ গ্রামের উন্নয়নে সহায়তা করার জন্য। এছাড়াও ৫৭ লক্ষ শিক্ষার্থীকে পঠন-পাঠনের উপযোগী করার লক্ষ্য নিয়ে জিয়া সরকার ১৯৮০ সালের ২১ ফেব্রুয়ারি গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করে। তবে যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে তার গণশিক্ষা কার্যক্রম সম্পূর্ণ সফল হয়নি।

উদ্দীপকের চেয়ারম্যান সুজন ক্ষমতায় এসেই কৃষি জমিতে সেচের জন্য নদীর সাথে সংযোগ স্থাপনকারী খাল খনন করেন। গণ-স্বাক্ষরতা অভিযান শুরু করেন এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যুব উন্নয়ন ঘটানোর চেষ্টা করেন। চেয়ারম্যান সুজনের কর্মকান্ড পূর্বে আলোচিত শাসক জিয়াউর রহমানের কর্মকাণ্ডের অনুরূপ। তাই বলা যায়, চেয়ারম্যান সুজনের কর্মকাণ্ড সামরিক শাসক জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে নির্দেশ করে।

5 views

Related Questions