1 Answers

আল ইমরানের কর্মকাণ্ড ইতিহাসের সেন শাসক হেমন্ত সেনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সেনদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাটক অঞ্চলে। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন বাংলায় এসে পাল রাজা রামপালের অধীনে সামন্ত রাজা হিসেবে কাজ শুরু করেন। সামন্ত বিদ্রোহ শুরু হলে পাল সাম্রাজ্য ছিন্ন-ভিন্ন হয়ে পড়ে। সেই সুযোগে হেমন্ত সেন রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য গড়ে তোলেন। অতঃপর তিনি সেই রাজ্যের উন্নয়নে বহুবিধ কার্য সম্পাদন করেন।

উদ্দীপকের ইমরান তার নিজ বাসস্থান ত্যাগ করে দূর্গাপুরে নতুনভাবে বসবাস শুরু করেন। পর্যায়ক্রমে তিনি দূর্গাপুরের শাসনক্ষমতার অধিকারী হন এবং সেই এলাকার উন্নয়নে বহুবিধ কাজ সম্পাদন করেন। এছাড়াও তার পরবর্তী বংশধররা সমাজের বিভিন্নক্ষেত্রে বহু অবদান রাখেন। ইমরান ও তার বংশধরদের এসব কর্মকাণ্ড সেন রাজা হেমন্ত সেন ও তার উত্তরাধিকারীদের কর্মকাণ্ডের অনুরূপ। তাই বলা যায়, আল ইমরানের কর্মকাণ্ড বাংলার ইতিহাসের সেন বংশের শাসক হেমন্ত সেনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

5 views

Related Questions