1 Answers

জাউদ্দীপকের কর্মকাণ্ড বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

১৯৭৯ সালের ৫ এপ্রিল বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয়। এই সংশোধনীতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ কে হত্যার পর থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন আইন বিরোধী কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য অসাংবিধানিক সরকার সামরিক আইনসহ বিভিন্ন আদেশ, অধ্যাদেশ, প্রবিধান জারি করে।

উদ্দীপকটির আলোচনায় দেখা যায়, অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তার সমভাবাপন্ন ব্যক্তি কর্তৃক সংঘটিত গণহত্যা, অসাংবিধানিক ক্ষমতা দখল ইত্যাদি অবৈধ কাজের নিরাপত্তা ও বৈধতা দেয়। একই সাথে তাদের অপরাধের বিচারের পথ রুদ্ধ করে সংসদে আইন পাস হয়। এখানে বর্ণিত বিষয়গুলো বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনীর সাথে সামঞ্জস্যপূর্ণ।

5 views

Related Questions