1 Answers
দৃশ্যকল্প-১-এ হাউজিং কমপ্লেক্সগুলোর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার শিক্ষাকে কাজে লাগানো হয়েছে।
সিন্ধুসভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। এ সভ্যতার অধিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল, যা তাদের নগর পরিকল্পনায় স্পষ্ট। এ সভ্যতায় আবিষ্কৃত সবচেয়ে বড় দুটো শহর হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে ছিল সোজা প্রশস্ত পাকা রাস্তা। রাস্তাঘাট ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন। রাস্তার পাশে ছিল সারিবদ্ধ ল্যাম্পপোস্ট। জল নিষ্কাশনের জন্যে ছোট ছোট নর্দমাগুলো বড় মূল নর্দমার সাথে সংযুক্ত ছিল। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। সিন্ধু সভ্যতার শহরগুলো পরিকল্পিতভাবে উঁচু ভিতের উপর নির্মাণ করা হয়েছিল।
দৃশ্যকল্প-১-এ বলা হয়েছে বর্তমানে হাউজিং কমপ্লেক্সগুলোর পরিকল্পনায় দেখা যায় প্রতিটি দালানের সামনে প্রশস্ত রাস্তা, পানি নিষ্কাশনের জন্য নর্দমা এবং রাস্তার দুই পাশে আলোর ব্যবস্থা রয়েছে। হাউজিং কমপ্লেক্সগুলোর এ পরিকল্পনা পূর্বে আলোচিত সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার অনুরূপ। তাই বলা যায়, বর্তমান হাউজিং কমপ্লেক্সগুলোর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার শিক্ষাকে প্রয়োগ করা হয়েছে।