1 Answers

উদ্দীপকের রায়হান সাহেব সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার জ্ঞানকে কাজে লাগিয়েছেন।

সিন্ধু সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম। এ সভ্যতার শহরগুলোর বাড়িঘরের নকশা ও সুপরিকল্পিত অবকাঠামো থেকে সহজেই বোঝা যায়, তাদের নগর পরিকল্পনা ছিল আধুনিক নগর পরিকল্পনার অনুরূপ। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় দুটো শহর ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। এ দুটো শহরের রাস্তাগুলো ছিল পাকা। প্রত্যেকটি বাড়িতে খোলা জায়গা, কূপ ও স্নানাগার ছিল। শহরের বর্জ্য ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ছিল নর্দমার ব্যবস্থা। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট, পথের ধারে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট প্রভৃতি এ সভ্যতার উন্নত নগর পরিকল্পনার পরিচায়ক।

উদ্দীপকের নাজাফ শহরের মেয়র রায়হান সাহেব শহরের রাস্তাগুলো সোজা ও প্রশস্ত করেন এবং এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কর্মী নিয়োগ করেন। তিনি রাস্তার দুই পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ পানি নিষ্কাশনের সুবন্দোবস্ত করেন। রায়হান সাহেবের এমন নগর পরিকল্পনা পূর্বে আলোচিত সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার অনুরূপ। তাই বলা যায়, উদ্দীপকের রায়হান সাহেব 'সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার জ্ঞানকে কাজে লাগিয়েছেন।

4 views

Related Questions