1 Answers
দৃশ্যকল্প-১-এ মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের দিকটি ফুটে উঠেছে।
মধ্যযুগে সুলতানি ও মুঘল শাসনকালে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে। এ যুগে প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর তার প্রণয়মূলক কাব্য 'ইউসুফ-জুলেখা' রচনা করেন। ইসলামি আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক মুসলমান কবি বিজয়কাব্য রচনা করেছেন। এসময় বিখ্যাত বিজয়কাব্য রচয়িতা জয়নুদ্দীন রচনা করেন 'রসুল বিজয়' কাব্য। আবার, কবি ফয়জুল্লাহ সঙ্গীত বিদ্যার ওপর রচনা করেন 'রাগমালা' গ্রন্থ। কবি মোজাম্মেল 'নীতিশাস্ত্র বার্তা' ও 'সাতনামা' গ্রন্থ রচনা করেছিলেন। সুলতানি যুগে হিন্দু কবিরাও সাহিত্যক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে গেছেন। এ সময় মালাধর বসু 'পুরাণ' এবং কবীন্দ্র পরমেশ্বর 'মহাভারত' বাংলায় অনুবাদ করেন। চন্দ্রাবতী রচনা করেন 'মনসা মঙ্গল' কাব্য। এছাড়া আরও অনেক কবি বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন।
উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রোজী লাইব্রেরিতে 'ইউসুফ-জুলেখা', 'মনসা মঙ্গল', 'রসুল বিজয়', 'শাহনামা' ইত্যাদি বই পড়ে, যা উপরে বর্ণিত মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের নিদর্শন। তাই বলা যায়, দৃশ্যকল্প-১-এ মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের চিত্র প্রতিফলিত হয়েছে।