1 Answers
উদ্দীপকের আবির যে বইটি পড়েছিল তাতে বাংলার মধ্যযুগের অর্থনীতির অন্যতম দিক কৃষি ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে।
মধ্যযুগে বাংলার অর্থনীতিতে কৃষিই প্রধান ভূমিকা পালন করতো। মধ্যযুগে বাংলায় উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে ধান, গম, তুলা, ইক্ষু, পাট, আদা, সরিষা, ডাল প্রভৃতি উল্লেখযোগ্য। মসলা ও সবজি ধরনের কৃষিজাত দ্রব্যের মধ্যে পিঁয়াজ, রসুন, হলুদ, শশা প্রভৃতি প্রধান ছিল। বাংলায় পাট ও রেশমের চাষ শুরু হয় মুসলমান শাসনের সময় থেকে। কৃষির এত গুরুত্ব এবং ফলনের প্রাচুর্য থাকা সত্ত্বেও এ সময়ের চাষাবাদ ব্যবস্থা অনুন্নত ছিল। চাষাবাদের জন্য প্রকৃতির ওপর খুব বেশি নির্ভরশীলতা ছিল। তবে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও আবহমান কাল ধরেই বাংলার অর্থনীতি ছিল কৃষিনির্ভর।
উদ্দীপকের আবির একটি বই পড়ে জানতে পারে একসময় বাংলার উল্লেখযোগ্য ফসল ছিল ধান, গম, তুলা, পাট ইত্যাদি। তখন এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কৃষি। উদ্দীপকে আবিরের জানা এ কৃষি ব্যবস্থা মধ্যযুগের কৃষি ব্যবস্থাকেই নির্দেশ করে, যা উল্লিখিত আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আবিরের পড়া বইয়ে মধ্যযুগের কৃষিভিত্তিক অর্থনীতির বিষয়টি ফুটে উঠেছে