1 Answers
সৌরভের বোনের বিয়ের ব্যাপারে তার মা-বাবার মনোভাবে তৎকালীন বাংলার জাতিভেদ প্রথা ফুটে উঠেছে।
প্রাচীনকালে বাংলায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র-এ চার প্রকার বর্ণ ছিল। সমাজে তাদের প্রত্যেকেরই নির্দিষ্ট পেশা ছিল। অধ্যয়ন, অধ্যাপনা ও পূজা- পার্বণ করা ছিল ব্রাহ্মণদের কাজ। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা। আর ব্যবসা-বাণিজ্য করা ছিল বৈশ্যদের কাজ। সবচেয়ে নীচু শ্রেণির শূদ্ররা সাধারণত কৃষিকাজ, মাছ শিকার করত। তাদের এক জাতির সাথে অন্য জাতির বিবাহ হতো না। ব্রাহ্মণরা অন্যান্য কোনো জাতির সাথে মিশত না। উদ্দীপকে আমরা লক্ষ করি যে, জাতিভেদ প্রথানুসারে প্রদীপরা সৌরভদের সমকক্ষ নয় বিধায় বিবাহের প্রস্তাব বাতিল করে দেন সৌরভের বাবা-মা। এ বিষয়গুলোর মাঝে তৎকালীন বাংলার জাতিভেদ প্রথা ফুটে উঠে।
4 views
Answered