1 Answers

জারিফার আচরণে মধ্য শৈশবের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে। মধ্য শৈশবে শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশমূলক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। 

মধ্য শৈশবে শিশুর শারীরিক বিকাশ ধীর গতিতে চলে। এসময় তাদের প্রয়োজনীয় দক্ষতা তৈরি হয়। যেমন- নিজের কাজ নিজে করা, খাওয়া, পোশাক পরা ইত্যাদি কাজ তারা অল্প সময়ে করতে পারে। তারা হাসি, কান্না ইত্যাদি আবেগ প্রকাশ করে। এ বয়সটি দলীয় বয়স। ছেলেমেয়েরা দলে খেলাধুলা করে, স্কুলে যায়। এসব কারণে তাদের সমবয়সীদের সাথে ব্যাপক যোগাযোগ হয়।

জারিফা তার বাবার নিয়ে আসা চকলেট ও বাদাম তার ভাইবোনদের সাথে মিলেমিশে ভাগ করে খায় ও মজা করে, খেলাধুলা করে। পরিবারের সবার সাথে আন্তঃযোগাযোগের মাধ্যমেই জারিফার মানসিক ও সামাজিক বিকাশ ঘটেছে।

5 views

Related Questions