1 Answers
উদ্দীপক ১ অংশে 'কপোতাক্ষ নদ' কবিতার স্মৃতিকাতরতার দিকটি ফুটে উঠেছে।
স্মৃতিবিজড়িত অতীত মানুষকে কাতর করে তোলে। মানুষ তার সুখের অতীত বারবার ফিরে পেতে চায়। অতীতের অনুরাগ, আবেগ, ভালোবাসা কখনো বিচ্ছিন্ন হওয়ার নয়।
উদ্দীপক ১-এ লেখক তার সোনালি অতীতের কথা স্মরণ করেছেন। সবাই মিলে কফি হাউজে যে আড্ডা দিত সেই সোনালি সময়, সোনালি বিকেলের কথা ভেবে কাতর হন। এর মাধ্যমে তার সেই দিনগুলো ফিরে পাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়। 'কপোতাক্ষ নদ' কবিতায় কবি দূর প্রবাসে গিয়ে মাতৃভূমি ও শৈশবের প্রিয় কপোতাক্ষ নদের কথা মনে করে কাতর হয়েছেন। কবি শৈশবে কপোতাক্ষের তীরের প্রাকৃতিক পরিবেশে হেসে-খেলে বেড়ে উঠেছেন। তাই এই নদের কথা তিনি গভীর আবেগে স্মরণ করেন। এই নদের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। 'কপোতাক্ষ নদ' কবিতার এই স্মৃতিকাতরতার দিকটিই উদ্দীপক ১ অংশে ফুটে উঠেছে।