1 Answers

উদ্দীপক i-এ 'পল্লিজননী' কবিতার দারিদ্র্যপীড়িত পল্লিমায়ের স্নেহ-মমতা ও সাধ্যের সীমাবদ্ধতার দিকটি ফুটে উঠেছে। 

পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নেই। মা সবসময় তার সন্তানকে গভীর স্নেহে আগলে রাখেন। অসুস্থ হলে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করেন। অভাবের কারণে সন্তানের আবদার রক্ষা করতে না পারলে মা যন্ত্রণাকাতর হন।

উদ্দীপক (i)-এ এক দুঃখিনী মায়ের সাধ্যের সীমাবদ্ধতা এবং মায়ের দেওয়া সামান্য দানে তুষ্ট থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে বাংলার দুঃখিনী মায়ের কথা বলা হয়েছে এবং বাংলা মাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। উদ্দীপকের ভাবটি সাধারণ অর্থে 'পল্লিজননী' কবিতার দারিদ্র্যপীড়িত দুঃখিনী মায়ের অবস্থাকে নির্দেশ করে। এ কবিতায় প্রতিফলিত পল্লিমায়ের সাধ্যের সীমাবদ্ধতার দিকটির সঙ্গে উদ্দীপকের বিষয়টির তুলনা করা যায়। কবিতায় মা অভাবের কারণে তার সন্তানের আবদার রক্ষা করতে পারে না।

তাই ছেলেকে নানা কথায় ভুলিয়ে রাখে। কিন্তু ছেলে মানতে চায় না, যুক্তি দেখায়, নানা প্রশ্নে মাকে জর্জরিত করে।

6 views

Related Questions